সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

জে জে জাহিদ হাসান’র ‘বাবা’ 

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০২০১ মিনিট পড়া
জে জে জাহিদ হাসান’র ‘বাবা’ 
সাহিত্য ডেস্ক:
পেটে ক্ষুধা পিঠে বোঝা মুখে মিষ্টি হাসি
শত কষ্ট দেওয়ার পরও বলে খোকা তোকে ভালোবাসি,
পরিবার বোঝা মাথায় তার বুকে শত কষ্ট
সকলের চাহিদা পূরন করে যেনো কারো মন না হয় নষ্ট।
মাথার ঘাম পাঁয়ে ফেলে গাঁয়ের রক্ত করে পানি
শত কষ্ট সহ্য করেও ছেলে মেয়েকে করে রাখে রাজ রাণী,
নিজের চিন্তা না করে খোঁজে পরিবারে সুখ
বাবার কথা ভাবতেই কেঁপে ওঠে বুক।
বাবা তুমি মহান মানব দূর করো অন্ধকার কালো
তোমার কাছে চির ঋনী দেখিয়েছো দুনিয়ার আলো,
নিজের সুখ বির্সজন দিয়ে জ্বালো সন্তানের জীবনের আলো
দুনিয়া ও আখিরাতে থেকো তুমি ভালো।
উৎর্সগঃ আলহাজ্ব মোঃ আবুল কাশেম (বাবা)