মোহনপুর প্রতিনিধি:
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা ১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার মোহনপুর উপজেলা পরিষদসহ ১ টি পৌর সভা ৫ টি ইউনিয়ন পরিষদ নিয়ে জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির এবং অফিসার ইনর্চাজ (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, সার্বিক প্রস্তত্তি ও আইনশৃঙখলার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক জেলা পরিষদ এর প্রশাসক মাহবুব জামান ভুলু তাল গাছ প্রতীক এবং স্বতন্ত মোহাম্মদ আলী সরকার আনারস প্রতীক নিয়ে।
সদস্য পদে আ”লীগ থেকে দিলীপ কুমার সরকার তপন বৈদ্যুতিক পাখা, স্বতন্ত থেকে ইকবাল হোসেন তালা, শফিকুল ইসলাম মাষ্টার হাতি, সাবেক চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম টিউবওয়েল প্রতীক, (মোহনপুর, দূর্গাপুর, পুঠিয়া), সংরক্ষিত নং-৩ আসনের ৭,৮,৯, ওর্য়াডে রাবেয়া খাতুন সিমা ফুটবল প্রতীক,মর্জিনা বেগম সরি হরিণ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
স/অ










