দুর্গাপুর প্রতিনিধি:
জেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুরে বিদ্রোহী সদস্য পদ প্রার্থী রেজাউল করিম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়েছে, উপজেলা ছাত্র রাজনীতি মধ্য দিয়ে আওয়ামীলীগের সকল রাজনীতির সাথে জড়িয়ে ছিলেন রেজাউল করিম। সেই কারণেই তিনি আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৮নং সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে অংশ নেয়। তিনি দলীয় নিয়ম শৃংঙ্খলার্থে দলের সিন্ধান্ত মতাবেক সেচ্ছায় জেলা পরিষদ নির্বাচনে ৮নং সদস্য পদ হতে প্রার্থীতা প্রত্যাহার করেন। সেই সাথে দলীয় সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজকে সমর্থন প্রদান করেন।

উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,উপজেলা আ.লীগের সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলূয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, সাবেক উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, সাবেক যুবলীগ সভাপতি সাহাদত হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন,সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ প্রমূখ।
উল্লেখ্য আগামি ২৮ ডিসেম্বর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে ৮নং সদস্য পদে দুর্গাপুর পৌর আ,লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজকে দলীয় ভাবে কেন্দ্র থেকে তাকে সমর্থন দেওয়া হয়।
একই পদে বিদেীহী প্রার্থী হিসেবে আ’লীগের নেতা রেজাউল করিম নির্বাচনের জন্য প্রচার প্রচারনা করে আসছিলেন।
স/অ










