তানোর প্রতিনিধি:
রাজশাহী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তানোর উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী ও সাবেক সভাপতি আব্দুর রশিদ আর নেই।

বুধবার সকাল ৯টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ,,,,,,,,,,,,,রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর।
তিনি স্ত্রীসহ ১মেয়ে-জামাইসহ নাতি-নাতনি ও অসংখ গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বিকেল ৪টায় তার নামাজে জানাজা শেষে নিহতের তালন্দ ইউপি’র কালনা গ্রামস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দুর্গাপুর-পুঠিয়া আসনের সাবেক সাংসদ ও রাজশাহী জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আবুল হোসেন, তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেছের আলী, রাজশাহী জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারন সম্পাদক ও তানোর উপজেলা জাতীয় পাির্টর সভাপতি আব্দুর রাজ্জাক, তালন্দ ইউপি’র চেয়ারম্যান আবুল কাশেম, তালন্দ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, তানোর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সামসুদ্দিন মন্ডল, পবা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক, মোহনপুর উপজেলা জাতীয় পাির্টর সাধারন সম্পাদক কাউসার আলী, তানোর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সালাউদ্দিন সরকার, সহ-সভাপতি আব্দুস সালাম মাষ্টার, জাতীয় কৃষক পার্টির সভাপতি ডাক্তার মতিউর রহমান, তানোর পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
স/অ










