সদ্য প্রকাশিত
বগুড়া

জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি গাবতলী থানা ছাত্রদলের

নিউজ ডেস্ক১ নভেম্বর ২০১৭১ মিনিট পড়া
জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি গাবতলী থানা ছাত্রদলের

বগুড়া সংবাদদাতা:

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ীবহরে হামলার ঘটনায় বগুড়া জেলা ছাত্রদলের প্রতিবাদ মিছিল থেকে দলের সহ সভাপতি হারুন অর রশিদ সুজন এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তারিক মজিদ সোহাগ’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

এ ঘটনায় জেলা ছাত্রদল নেতা সুজন ও সোহাগ’সহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারর্কৃতদের অবিলম্বে জামিনে নিঃশর্ত মুক্তি’র দাবি জানিয়ে বিবৃত্তি প্রদান করেছেন গাবতলী থানা ছাত্রদল নেতৃবৃন্দ।

বিবৃত্তিদাতারা হলেন, গাবতলী থানা ছাত্রদলের সভাপতি রুহুল হাসান রুহিন, সাধারন সম্পাদক মোরর্শেদ আল আমিন লেমন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রদল নেতা হযরত আলী, ময়নুল ইসলাম সেন্টু, মহব্বত, রিবন, রাজ্জাক, সজল, সুজা, টপি, খোরশেদ, সৈকত, মিন্টু, মানিক, নুর আলম, জাফর প্রমূখ।

স/অ