নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ওয়ানটেড ২১ নম্বর সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন, কালুপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান (৪৭)।
গতকাল শনিবার সন্ধ্যায় হামিরকুৎসা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান সিল্কসিটিনিউজকে বলেন, পুলিশের খাতা ওয়ানটেডে ২১ নম্বর সদস্য। জেএমবির মোস্তাফিজুর রহমানের নামে হত্যা, বিষ্ফোরক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে থানায়। তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জেএমবি মোস্তাফিজুর রহমানকে পুলিশ অনেক দিন ধরে খুজছিলো।
তিনি আরো বলেন, বাগমারা জেএমবিদের এলাকা ছিলো। এই এলাকার সাধারণ মানুষকে তারা নানা ভাবে নির্যাতন করে হত্যা করেছে। জেএমবির এই এলাকাতে ত্রাসের রাজত্ব কয়েম করেছিলো। তারা অত্যাচারে এই জনপদের মানুষ অতিষ্ট হয়ে পড়েছিলো। জেএমবি মোস্তাফিজুরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
স/আ










