সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি নিহত

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি মরিয়ম বেওয়া (৪৫) নিহত হয়েছেন। নিহত মরিয়ম রংপুরের হারাগাছা উপজেলার মিনাজবাজার গ্রামের মৃত মনছের আলীর স্ত্রী।

শনিবার ঘটনাটি ঘটেছে বগুড়ার আদমদীঘি উপজেলায়। বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিএসআই আশুতোষ জানান, শুক্রবার দিবাগত রাতে মরিয়ম বেওয়ার মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, শনিবার সকাল ৯টার দিকে মরিয়মকে বগুড়ার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জামাই শফিকুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক আছেন। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, জামাই শফিকুল ইসলাম কুড়িগ্রামের উলিপুরের পড়ান্তপুর গ্রামের বাসিন্দা। তিনি, তার স্ত্রী ও শ্বাশুড়ি মিলে আদমদীঘি উপজেলার দহরপুরের আনন্দ বাবু নামে এক ব্যক্তির চাতালে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে ঝগড়া শুরু হয় জামাই-শ্বাশুড়ির মধ্যে। একপর্যায়ে শ্বাশুড়ির মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন জামাই।

বটির আঘাতে মরিয়ম বেওয়া গুরুতর আহত হন। তবে রাতেই হাসপাতালে না নিয়ে সকালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।