সিল্কসিটিনিউজ ডেস্ক:
জাপানের একটি স্কি রিসোর্টে বরফ ধসে হাই স্কুল পড়ুয়া আট শিক্ষার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আরও ৩০ জন আহত হওয়ার খবর জানানো হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) ভোরে রাজধানী টোকিও থেকে ৭৫ মাইল উত্তরে বরফ ধসের ঘটনাটি ঘটে। দেশটির কিয়োডো সংবাদ সংস্থা এ খবর জানায়।
সংস্থাটি বলছে, কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন সেখানে ঘুরতে গিয়ে বরফ ধসের শিকার হন। আটজন শিক্ষার্থীর কোনো খোঁজ না পাওয়া যায়, তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনার পর উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়া ও ভারী তুষারপাতের কারণে অভিযান বিঘ্নিত হচ্ছে।
সূত্র: বাংলা নিউজ










