লালপুর প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ বলেছেন, ক্লাসে আপনারা শিক্ষার্থীদের ভালো ভাবে পড়ান, নিয়োমিত ক্লাস নেন,মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের জাতীয়করণ করা সরকারের এখন সময়ের ব্যাপার মাত্র।
সোমবার নাটোরের লালপুর উপজেলার শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখা আয়োজিত মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাংদদের সহধর্মিনী উম্মে তৌহিদা আক্তার বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামান, আব্দুলপুর সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সচিব শহিদুল ইসলাম, সাবেক সচিব মকলেছুর রহমান, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী জিন্নাহ, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমূখ। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভুইয়া, আব্দুস সাত্তার হিরু সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বর্গ।
সাংসদ আবুল কালাম আজাদ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, লালপুর ও বাগাতিপাড়া উপজেলার কোন প্রতিষ্ঠানে এখন কোন কোন্দল নেই, সকল প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জাতির বিবেক, আপনাদের তৈরী ছাত্র ছাত্রীই একদিন এ দেশের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তারাই দেশ পরিচালনা করবে, তাদের সঠিক শিক্ষা দেয়া আপনাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য, আপনারা সঠিকভাবে পাঠদান করলে অবশ্যই শিক্ষার্থীদের পাশ করার কোন সমস্যা হবেনা।
মাদকের বিরুদ্ধে তিনি বলেন, লালপুরকে মাদক মুক্ত করা তার চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের মাদকের মরণ থাবা থেকে রক্ষা করে তাদেরকে পাঠে ফিরিয়ে আনতে যা যা করনীয় তার সবই তিনি করবেন।
সমাবেশে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স/শ










