সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ-সড়ক খুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

নিউজ ডেস্ক২ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
জম্মু-কাশ্মীরে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ-সড়ক খুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ পথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের চেনানি থেকে নশরি পর্যন্ত দীর্ঘ এই সুড়ঙ্গ-সড়ক ভারতের সবচেয়ে দীর্ঘ তো বটেই, গোটা মহাদেশেও এর সমান লম্বা সুড়ঙ্গ-সড়ক এই মুহূর্তে নেই। চেনানি-নশরি টানেল খুলে যাওয়ার সুবাদে জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব অন্তত ২ ঘণ্টা কমে গেল।

 

চেনানি-নশরি টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বিকেল পৌনে ৪টে নাগাদ চেনানি পৌঁছন নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা এবং মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।