ভ্রাম্যমান প্রতিনিধি:
‘যুবরা লড়বে,নতুন পৃথিবী গড়বে’-শ্লোগানে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
জাতীয় যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,জেলা যুবজোটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, জেলা শ্রমিক জোট সভাপতি সাজেমান আলী,জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন প্রমূখ।
এ সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। বক্তারা জঙ্গিবাদ নির্মূল,জঙ্গি বর্জন ও তাঁদের বিচার করা, সুশাসনের মাধ্যমে দলবাজি ও দলীয়করণ বন্ধের দাবী জানান।
স/শ










