সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
আন্তর্জাতিক

ছেলের মুখে অ্যাসিড মারল প্রেমিকা

নিউজ ডেস্ক১৭ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ছেলের মুখে অ্যাসিড মারল প্রেমিকা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৩২ বছর বয়সী প্রেমিকের মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে ২৬ বছর বয়সী এক প্রেমিকা। তিন-চার বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ের বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিলেন প্রেমিকা। কিন্তু সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন। সোমবার ব্যাঙ্গালুরুর বিজয়নগরে এ ঘটনা ঘটেছে।

প্রেমিকা লিদিয়া রাজ্যের বিক্রম হাসপাতালে নার্সের চাকরি করেন। কাপড় ব্যবসায়ী প্রেমিক জয়কুমারের সঙ্গে তিন থেকে চার বছরের সম্পর্ক তার। বিভিন্ন সময়ে তিনি জয়কুমারকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু জয়কুমার তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে অন্য কাউকে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

লিদিয়া এতে ক্ষিপ্ত হয়ে কঠোর পদক্ষেপ নেন। জয়কুমারের মুখে অ্যাসিড নিক্ষেপ করেন তিনি। গুরুতর আহত জয়কুমারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে; সেখানে তার চিকিৎসা চলছে।

এদিকে, প্রেমিককে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বিজয়নগর পুলিশ মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রেমিকা লিদিয়াকে গ্রেপ্তার করেছে।