সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

ছেলেকে আটক, থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা

নিউজ ডেস্ক২৮ মে ২০২০২ মিনিট পড়া
ছেলেকে আটক, থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা

বগুড়ার শিবগ‌ঞ্জে ছেলেকে আটক করে মারধর করার গুজবে থানায় ঢুকে এক পুলিশ সদস্য পিটিয়েছেন তছকিন (৫০) নামে এক বাবা। বুধবার (২৭ সে) রা‌তে শিবগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। প‌রে পু‌লিশ তছকিনকেও আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের আম ও কাঁঠাল গাছ থেকে ফল চুরির অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে যান। তিনি সেখান থেকে ফিরে আসার সময় কালিপড়া গ্রামের লোকজন হাসপাতালের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবনে হামলা চালান। খবর পেয়ে তিনি আবারও সেখানে গেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মুহিত ও আশপাশের গ্রামের অর্ধশত নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে রাখে।

পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আট‌কে পড়া পু‌লিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় মুহিত (৩৪), হাফিজার (৩০) ও হারুনার রশিদ নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।‌

এদিকে রা‌তে ছেলেকে থানায় মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে মুহিতের বাবা তছকিন থানায় গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তার পরিচয় জানতে চান। এ সময় তছকিন ওই পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। পরে তছকিনকেও আটক করা হয়।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পু‌লি‌শের ওপর হামলা ছাড়াও আটকদের নামে মামলা করা হবে।

 

সুত্রঃ জাগো নিউজ