নিজস্ব প্রতিবেদক:
ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল বুধবার ৪ জানুয়ারী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী জেলা ছাত্রলীগ ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলার সকল উপজেলা থেকে ছাত্রলীগের কর্মীরা নগরীর কামরুজ্জামান চত্বর থেকে আনন্দ মিছিল নিয়ে লক্ষীপুর মোড়ে জেলা আ’লীগ অফিসের সামনে এসে শেষ হবে।
কর্মসূচির পূর্বপ্রস্তুতির বিষয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক মেরাজ সরকার সিল্কসিটি নিউজকে বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে আট টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সাড়ে ১০ টায় উপজেলার সকল নেতা কর্মীদের নিয়ে কামরুজ্জামান চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি, এবং অতিথিদের বক্তব্য শেষে বেলা ১২ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন, প্রতিষ্ঠা বার্ষিকী শেষ করে ৫ জানুয়ারি থেকে সকল উপজেলায় রক্তদান কর্মসূচি, পথশিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং গরীব ও দুস্তদের মাঝে খাবার বিতরণ বেলা দেড় টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী (৩) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী (৫) আসনের এমপি আবদুল ওয়াদুদ দ্বারা,বাগমারা (৪) আসনের এমপি এনামুল হক, সংরক্ষিত মহিলা অাসনের এমপি আক্তার জাহান,
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা এবং জেলার সকল নেতা কর্মীরা।
স/তা










