সদ্য প্রকাশিত
টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশ কোথায়? আইনশৃঙ্খলা তদারকিতে ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা ওভারটেক করতে গিয়ে ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ গাইবান্ধায় মরিচ খেতে অচেনা রোগের থাবা, ক্ষতির আশঙ্কা কৃষকদের আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে যুবক আটক কাজে যোগ না দেওয়ায় ১০ কারখানায় ছুটি গাজীপুরে শ্রমিকরা সড়কে অবস্থান করায় পুলিশের ধাওয়া টিকার আগে যে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে হজযাত্রীদের যুক্তরাষ্ট্রে আবারও প্রযুক্তি বিভ্রাট, ডেল্টা এয়ারের ফ্লাইটসূচিতে বিপর্যয়
রাজনীতি

ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইসহাক কারাগারে

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৮১ মিনিট পড়া
ছাত্রদল সাংগঠনিক সম্পাদক ইসহাক কারাগারে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার একটি মামলায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ১০ জুলাই ইসহাকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরও আগে ৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর নিকুঞ্জ থেকে ইসহাককে গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে আসামিরা শাহবাগ এলাকার চাঁনখারপুল মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকে।

পুলিশ তাতে বাধা দিলে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং রাস্তায় চলাচল করা কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। ওই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।