সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

‘চোখের বদলে চোখ’, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘চোখের বদলে চোখ’, হিজবুল্লাহর কঠোর হুঁশিয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননে হিজবুল্লাহর ৩০০ স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এ হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিশোধ হিসেবে ‘চোখের বদলে চোখ’, ‘প্রাণের বদলে প্রাণ’ নেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

সোমবার বিকালে এক বিবৃতিতে ইসরাইলি হামলায় এ বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে হিজবুল্লাহ, দখলদারদের উদ্দেশ্যে তাদের ঘরবাড়ি ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে।

গোষ্ঠীটি লেবানিজ জনগণের বিরুদ্ধে ইসরাইলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করেছে, তার প্রতিক্রিয়ায় ইহুদি বসতিগুলোতে হামলা চালানো হবে।

এ সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে, যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয়।

এদিকে, ইসরাইলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: যুগান্তর