নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে অনুষ্ঠিত চেম্বার অব কমার্স নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হওয়ায় মোবাশ্বের আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় লাভের পর ১৯ এপ্রিল (রবিবার) রাজশাহী মহানগর এনসিপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবাশ্বের হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহফুজুর রহমান জুয়েল, যুগ্ম সদস্য সচিব ফাহাবীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার উদয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও মতিহার থানা এনসিপির আহ্বায়ক ইফতেখার আদিত, মো. আকবর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ, চন্দ্রিমা থানা এনসিপির আহ্বায়ক তাহাজ্জত ইসলাম ও সদস্য সচিব রবিন আহমেদ জুয়েলসহ বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আশিকুর রহমান চাঁদ, সদস্য সচিব আব্দুল বাসির আল হাদি, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, জাতীয় নারী শক্তির নেত্রী উড়সী মাহফিল ও হৃদিতা হৃদি, জাতীয় যুব শক্তির সংগঠক হযরত আনাস এবং জাতীয় শ্রমিক শক্তির সংগঠক রমজান আলীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মোবাশ্বের আলী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি বা জামায়াতের বিরুদ্ধে কোনো ধরনের অশালীন বা নোংরা বক্তব্য থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে দেশবিরোধী বা জনবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।









