সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

১৬ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
১৬ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেক জালিয়াতির অভিযোগে লোকমান আলী নামে এক কীটনাশক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, পৌর এলাকার মহদীপুর গ্রামের মৃত ফরজউদ্দিনের ছেলে।

জানা গেছে, বাংলাদেশ এগ্রিক্যালচার ইন্ডাট্রিজ নামে একটি প্রাইভেট কোম্পানীর কাছ থেকে ২০১২ সালে প্রায় ১৬ লাখ ১৩ হাজার ২শ’ টাকার বিভিন্ন ধরণের কীটনাশক ঔষধ ক্রয় করে লোকমান আলী। পরে লোকমান ওই কোম্পানীর প্রতিনিধিকে কীটনাশকের মূল্য বাবদ একটি চেক প্রদান করে।

কোম্পানী ওই চেক ব্যাংক জমা দিলে ডিজওনার হওয়ায় ২০১৫ সালে ঢাকার আদাবর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এতে আদালত লোকমান আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানী জারি করে।

এরই গ্রেফতারী পরোয়ানার প্রেক্ষিতে সোমবার রাতে পৌর এলাকার শেখটোলা মোড় এলাকা থেকে লোকমান আলীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে এসআই আবু আহসান রাসেল জানান।

 

স/আ