সদ্য প্রকাশিত
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু রাশিয়ার

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু রাশিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার আক্রমণকারী ড্রোন উৎপাদনে চীনে একটি গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া।

একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং নথি পর্যালোচনা করে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তে-এর একটি সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গার্পিয়া-৩ (জি৩) নামে একটি নতুন মডেলের ড্রোন তৈরি করেছে এবং এর উড্ডয়ন পরীক্ষা করেছে। কুপোল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা পাঠিয়েছিল।
কুপোল পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এগুলো ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ মোতায়েন করা যেতে পারে।

কুপোল, আলমাজ-আন্তে এবং রাশিয়ার প্রতিরক্ষা দফতর এই প্রতিবেদনে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ধরনের একটি প্রকল্প সম্পর্কে জানতো না। ড্রোন, বা মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) রফতানির উপর তাদের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর র্স্ট্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিনজ জানান, চীন থেকে রাশিয়ায় ইউএভি সরবরাহ নিশ্চিত করা হলে তা একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত চীন যা সরবরাহ করেছে তা যদি আপনি দেখেন তবে এটি বেশিরভাগ দ্বৈত-ব্যবহারের পণ্য ছিল – এটি উপাদান, সহ-উপাদান, যা অস্ত্র ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে। এতদিন পর্যন্ত এটাই জানা গিয়েছিল। তবে আমরা যা সত্যিই দেখিনি তা হচ্ছে অবাধে পুরো অস্ত্র ব্যবস্থার নথি স্থানান্তর।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন