সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রস্তুত ইরান : প্রেসিডেন্ট মাসুদ

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে প্রস্তুত ইরান : প্রেসিডেন্ট মাসুদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মাসুদ পেজেশকিয়ান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং সহযোগিতা বাড়াতে ইচ্ছুক ইরান। সোমবার ইরানের রাজধানী তেহরানে সাংবাদিকদের এমনটা বলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জুলাইয়ের শেষের দিকে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই এ মন্তব্য করেন পেজেশকিয়ান।

২০২৩ সালে ইরান সদস্য রাষ্ট্র হিসেবে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছিল।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের পূর্ণ সদস্য পদও অর্জন করেছে দেশটি। চীন-ইরান সম্পর্কের সম্ভাবনাকে কিভাবে দেখছেন, এমন প্রশ্নে পেজেশকিয়ান চীনের সফল মধ্যস্থতার প্রশংসা করেন, যা ইরান ও সৌদি আরবের মধ্যে পুনর্মিলন ঘটিয়েছিল।

প্রেসিডেন্ট মাসুদ বলেন, ইরান সব সময় চীনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে। ইরান-সৌদি বিরোধ সমাধানে চীনা মধ্যস্থতা আঞ্চলিক সম্প্রীতির একটি বড় পদক্ষেপ বলেও জানান তিনি।

মাসুদ বলেন, ইরান চীনের একটি ব্যাপক কৌশলগত অংশীদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এবং প্রাসঙ্গিক চুক্তি বাস্তবায়নে কাজ করবে তার দেশ।

পেজেশকিয়ান ইসরায়েলকে তেহরানে হামাসের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার মাধ্যমে সংঘাতে টেনে আনার এবং আঞ্চলিক শান্তি নষ্ট করার অপচেষ্টার অভিযোগ তোলেন। ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা সংঘটনের জন্য ইসরায়েলের নিন্দাও করেছেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে পেজেশকিয়ান উল্লেখ করেছেন, ইরান যুদ্ধের পরিবর্তে শান্তি চায় এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা দেশটির নেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতি শত্রুতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কি না, তার ওপর মার্কিন-ইরান সম্পর্কের উন্নতি নির্ভর করছে। ইরান বহুপক্ষীয় কাঠামোর মধ্যে চীনের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে বলেও জানান পেজেশকিয়ান।

 

সূত্র: কালের কণ্ঠ