সদ্য প্রকাশিত
রাজশাহী

চার মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
চার মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

মাত্র চার মাসের শিশু সন্তান রেখে এক মা আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকায়। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটান ওই এলাকার ভাড়াটিয়া আসাদুল হকের স্ত্রী আদুরি বেগম (২২)।

 

পরে পুলিশ গিয়ে আদুরির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে আদুরির লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

ওই বাড়ির মালিক জলিল উদ্দিন সিল্কসিটি নিউজকে জানান, বেশকিছু দিন ধরে তার বাড়িতে এনজিওকর্মী আসাদুল হক এবং তার স্ত্রী আদুরি বেগম ভাড়া থাকতেন। তাদের ঘরে চার মাসের একটি ছেলে সন্তানও ছিল।

 

কিন্তু আসাদুল হক যে এনজিওতে চাকরি করেন ওই এনজিও’র আরেক ব্যক্তির সঙ্গে তার স্ত্রীর বিবাহবর্হিভূত সম্পর্ক আছে-এমন সন্দেহে তাদের মধ্যে মাঝে-মধ্যেই কথাকাটাকাটি হতো। এরই জের ধরে রবিবার রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ফের বিবাদ দেখা দেয়।

 

একপর্যায়ে আসাদুল হক ঘর থেকে তার শিশুটিকে নিয়ে বাইরে চলে আসেন। এই সুযোগে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আদুরি। পরে ঘরে ঢুকার জন্য আসাদুল চেষ্টা করলেও ভিতর থেকে দরজা লাগানো থাকায় তিনি ব্যর্থ হন। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় দরজা হেসবল খুলে ভিতরে প্রবেশ করে ঘরের ফ্যানের সঙ্গে আদুরির ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়।

 

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আদুরির লাশটি উদ্ধার করে।

 

নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের জের ধরেই ওই নারী আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/আর