নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সীমান্ত থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাতে চারঘাট থানাধীন মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, চারঘাট উপজেলর পরাণপুরের মেরামতপুর এলাকার শ্রী সগমাপদ চৌধুরীর ছেলে অজিত কুমার (৩০)।
১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি জায়না, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট বিকল্প সীমান্ত ফাঁড়ির একটি টহলদল কমান্ডার হাবিলদার মো. রহিম মৃধা নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতীয় হেরোইন ৫ গ্রাম, ৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম গাঁজা, গাঁজার পুরিয়া ৭৮ টি, গাঁজার কলকি ১ টি এবং নগদ বাংলাদেশী টাকা ১ হাজার ২০৭ টাকাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার ৮০৭ টাকা। এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
স/আ










