সদ্য প্রকাশিত
পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি যুবলীগ নেত্রী পাপিয়া আটক রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ক্যাম্প শেষ, অংশ নিলেন ১৩৫ জন নাটোর রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুটও উদ্ধার ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
রাজশাহী

চারঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক১৪ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
চারঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চারঘাট রাওথা নামক এলাকায় টহল পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, বাঘা থানার রাওথা গ্রামের আশরাফ আলীর ছেলে আরিফুল ইসলাম  (৩২)।
বিজিবি জানায়, বৃহস্পতিবার বিকেলে ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার আলাউদ্দিনের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল   চারঘাট রাওথা নামক এলাকায় টহল পরিচালনা করে। এ সময়
৮০ পিস ইয়াবা এবং ১ টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আরিফুলকে আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৪ হাজার টাকা।

এ ব্যাপারে চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে যার মামলা নম্বর ১৮ তারিখ ১৩ অক্টোবর ২০১৬।

স/শ