সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ আহত ৮

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সুপারসহ আহত ৮

ভ্রামম্যাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে বগুড়া ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ মোট ৮ পুলিশ আহত হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে এঘটনা ঘটে।

আহতরা হলো, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, ডিবি পুলিশের এস.আই সোহেল রানা, এস.আই আলমগীর, এ.এস.আই মোঃ গোলাম মোস্তফা, কনস্টেবল মোঃ সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও চালক শাহীন।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় গোপন একটি অভিযান চালিয়ে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের ডিবি পুলিশের দল ফেরার পথে ভোর সাড়ে ৬ টার দিকে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে বগুড়া ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৬-০৭২০) নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা মারলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৮ পুলিশ সদস্য আহত হয়।

আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও শাহীনের অবস্থা আশংকাজনক।

তারা ২ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দেয়া হয়েছে।

স/আ