সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে ‘জঙ্গিবিরোধী’ অভিযান শেষ: র‌্যাব

নিউজ ডেস্ক২৪ মে ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইয়ে ‘জঙ্গিবিরোধী’ অভিযান শেষ: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর উপজেলায় ‘জঙ্গিবিরোধী’ অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। দুই উপজেলার চারটি বাড়িতে তল্লাশি অভিযান শেষে এই ঘোষণা দেন চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম।

বুধবার দুপুরে অভিযান সমাপ্তের এই ঘোষণা দেয় র‌্যাব। এর আগে আজ ভোর থেকে বাড়ি তিনটি ঘেরাও করেছিল র‌্যাব।    মাহবুব আলম বলেন, অভিযানে ৪টি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ১২ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, একটি কার্তুজ ও তিন কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আটক ‘নব্য জেএমবি সদস্যরা’ হলো- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম শিমুলতলার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর সাকুর ওরফে সুকুদ্দি (৩৩), চক পোস্তুম এলাকার তুনু মোড়লের ছেলের সাইফুল আলম (৪৩) এবং বালুগ্রামের মৃত আব্দুল কুদ্দুস জাহাঙ্গীর আলম (৪৩)।

উল্লেখ্য, চারটি বাড়ির তিনটিতে কোনও নাশকতামূলক বস্তু পাওয়া যায়নি। পরে বালুগ্রাম শিমুলতলার একটি বাড়ি থেকে তিনটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ মে) রাতে জঙ্গিবিরোধী অভিযানে তিন জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। তাদের কাছ তিন কেজি গান পাউডার, একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।.

 

স/আ