সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইয়ে ৯০ হাজার টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইয়ে ৯০ হাজার টাকার ফেনসিডিলসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জে মাদক সরবরাহের সময় ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। রোববার দিবাগত রাতে এক অভিযানে
এই মাদক উদ্ধার করে র‌্যাব-৫। অভিযানে ২ যুবককে আটক করতে সক্ষম হয় র‌্যাব। জব্দ করা হয় একটি মটরসাইকেল।

গ্রেফতারকৃতরা হলেন,  শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া এলাকার টগরী বেগম ও ইউসুফ আলীর ছেলে মশিউর রহমান (২৪) এবং বনপাড়া ভবানীপুর এলাকার
তারাফুল বেগম ও একরামুল হকের ছেলে আনারুল ইসলাম (২৭)।

সোমবার (২২ জানুয়ারি) সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  রোববার (২১ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় জেলার শিবগঞ্জ উপজেলার ১৫ নং নয়ালাভাঙ্গা ইউপির অন্তর্গত নয়ালাভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাবের আভিযানিক দল তার গতিরোধ করে তল্লাশি করে ৯০ হাজার ৩ শত টাকা মূল্যের ১২৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনারুল ও মশিউরকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটরসাইকেল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে তাদের সোপর্দ করা হয়েছে।