সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৩১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন   সাবেক  সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস

গোমস্তাপুর  প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীতা ঘোষনা করলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাবেক  সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। বুধবার বিকেলে রহনপুর কলোনি মোড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে  আয়োজিত এক সমাবেশে তিনি আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা করেন।
মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার বিকেলে তিনি  গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানান। এ সময় তার ছোট ভাই রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাসসহ তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এর আগে গত সোমবার যুবলীগের এক সমাবেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস দেন।