
গোমস্তাপুর প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য জিয়াউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার নিকট মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ তিন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।









