সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মেসবাহুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন

নিউজ ডেস্ক১৬ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মেসবাহুল হকের ১৫ তম মৃত্যু বার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু ডাক্তার এর ১৫তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ জানুয়ারী) দিনব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করে মেসবাহুল হক
বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদ। বিকালে আসর নামাজের পরে তার নামে নামায়িত সড়কে প্রাক্তন গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের নিজ বাসভবন হক মঞ্জিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাচ্চু ডাক্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে দুপুরে বালিয়াডাঙ্গা গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয় এবং সকালে মরহুমের
বাসায় কুরআন খতম করানো হয়। ভাষা সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত মরহুম মেসবাহুল হক বাচ্চু ডাক্তারের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুমের মেয়ে সংরক্ষিত নারী আসনের প্রাক্তন সাংসদ ফেরদৌসী ইসলাম জেসী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান তোতা, বালুগ্রাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক নেতা শহিদুল হুদা অলক এবং মেসবাহুল হক বাচ্চু ডাক্তার স্মৃতি পরিষদের আহŸায়ক বীরমুক্তিযোদ্ধা লায়ন মোহাম্মদ আলী কামাল উপস্থিত ছিলেন।