নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে তিন দিনব্যাপী বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রির্পোটিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে পিআইবি’র পরিচালক মোঃ ইলিয়াস ভূইয়া’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আনওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।
এসময় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারি ৭০ জন সংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি’র) চাঁপাইনবাবগঞ্জের ২টি ভেন্যুতে তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ এবং অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণনের আয়োজন করে।
স/শা









