নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে ৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বহলাবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়ে।
আটককৃত হলেন, শিবগঞ্জের রাধাকান্তপুর এলাকার মহির উদ্দিনের ছেলে আবুল কালাম (৩৫)।
র্যাব জানায়, শিবগঞ্জের বহলাবাড়ী মোড় এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসপি নুরে আলম এর নেতৃতে ওই এলাকায় অভিযান চালায় একটি অপারেশন দল। এ সময় ৩৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আবুল কালামকে আটক করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
স/শ









