সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ২৩ পুলিশ সদস্য পুরস্কৃত

নিউজ ডেস্ক১৩ জুন ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ২৩ পুলিশ সদস্য পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

নিজ দায়িত্বে বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জের ২৩ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্য়ালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে নির্বাচিত পুলিশ সদস্যদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম।

 

এই ২৩ জনের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম ও ওয়ারেছ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাইনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা , শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামসহ অন্যরা।

 

অনুষ্ঠানে প্রয়াত এক পুলিশ সদস্যের সন্তানকে চিকিৎসা সহায়তা হিসাবে পুলিশ সদস্যদের দেয়া ৫১ হাজার টাকা তাঁর পরিবারের হাতে তুলে দেয়া হয়।

স/শ