সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী আটক

নিউজ ডেস্ক১৩ মার্চ ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক কারবারী আটক


নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক কারবারীকে আটক করেছে। একই সাথে উদ্ধার করা হয়েছে হেরোইন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মালবাগডাঙ্গা এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটক মাদক কারবরীর নাম বজলুর রহমান (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মালবাগডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে।

আজ বুধবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর মালবাগডাঙ্গা এলাকার মাদক কারবারী বজলুর রহমান তার বাড়িতে হেরোইন মজুদ রেখে বিক্রির করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব গভীর রাতে বজলুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বজলু পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ২শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

পরে আটক বজলুর রহমানকে সদর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইন মামলা দেয়া হয়েছে।