সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হারুনের যাবজ্জীবন, খালাস পেলো শরিফ

নিউজ ডেস্ক৭ ফেব্রুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে হারুনের যাবজ্জীবন, খালাস পেলো শরিফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় হারুন অর রশিদ ওরফে হারুন (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারান্ডের আদাশ দিয়েছেন সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী। বুধবার দুপুরে তিনি আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সেই সাথে হারুনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন তিনি। এদিকে একই মামলায় শরিফ নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক।

দন্ডপ্রাপ্ত হারুন অর রশিদ জেলার সদর উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকার আব্দুল ওহাবের ছেলে।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম জানান, ২০১৯ সালের ৬ নভেম্বরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্রপুর হাটের হারুনের
বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় অভিযানে ১ শত গ্রাম হেরোইনসহ হারুনসহ তার চাচা শরিফকে আটক করা হয়। পরে অভিযানিক দলের সদস্যদের উপর আক্রমণ করে হারুন পালিয়ে যেতে সক্ষম হলেও ২০২০ সালের ৪ অক্টোবর রোববার পলাতক হারুন আদালতে আত্মসমর্পণ করেন।

এদিকে একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. রায়হান আহমেদ খান বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমান তদন্ত শেষে ২০১৯  সালের ৩০ ডিসেম্বর সোমবার হারুন ও শরিফকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

পরে মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক হারুনকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন এবং শরিফের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদাণ করেন।