সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে হারানো আরিফাকে ফিরে পাওয়া গেলো মৃত অবস্থায়

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে হারানো আরিফাকে ফিরে পাওয়া গেলো মৃত অবস্থায়


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
অবশেষে নিখোঁজের ১০ দিন পর আরিফা আক্তার নামে আট বছরের এক শিশুর বস্তাবন্দী গলিত মরদেহ উদ্ধার করেছে ভোলাহাট থানা পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় খেলা করার সময় একই স্থান থেকে নিখোঁজ হয় শিশু আরিফা।

মৃত আরিফা ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো. আহসান আলীর মেয়ে। এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মরহেদ
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসের ৩ তারিখ শিশুটি মিসিং হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শিশুটির পিতা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শিশু আরিফার বস্তাবন্দী গলিত মরদেহটি উদ্ধার করে ভোলাহাট থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে কেউ হত্যা করে থাকতে পারে। পওে সকলের অগোচরে মরদেহ ফেলে গেছে। তবে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।