রাজশাহীর খবর

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

নিউজ ডেস্ক২১ জুলাই ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা সাতনইল মোড়ে (উত্তর ভবানীপুর) সড়ক দূর্ঘটনায় আবদুল হক নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।তার পিতার নাম সৈয়বুর রহমান।বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বাড়ীর নিকটে রাস্তায় শিশু আবদুল হক তার ৫ বছর বয়সী বোনসহ অনান্য শিশুদের সাথে খেলা করতে করতে রাস্তা পার হবার জন্য দৌড় দিলে একটি ব্যাটারী চালিত  অটোরিক্সা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

সদর থানার ওসি মাযহারুল ইসলাম সন্ধ্যা সাড়ে সাতটায় দূর্ঘটনাটি নিশ্চিত করে সিল্কসিটি নিউজকে জানান এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

স/অ