সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর মামলায় কৃষি কর্মকর্তার দুই বছর কারাদণ্ড

নিউজ ডেস্ক১৫ মে ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর মামলায় কৃষি কর্মকর্তার দুই বছর কারাদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় আবদুল আওয়াল নামে এক কৃষি কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.শরিফুল ইসলাম আসামীর উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

আবদুল আওয়াল গোমস্তাপুর উপজেলার রহনপুর কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মহল্লার আফজাল হোসেনের ছেলে।

আবদুল আওয়ালের স্ত্রী মোসাঃ তানিয়া খাতুন বাদি হয়ে গত বছরের ৩০ মে চাঁপাইনবাবগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘ক’ অঞ্চল আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আবদুল আওয়ালের পিতা আফজাল হোসেন, মা হেলেনা বেগম ও ভাই আখের আলীকে আসামী করা হয়। আদালত স্বাক্ষ প্রমাণ শেষে আবদুল আওয়ালকে দুই বছরের কারাদণ্ড এবং অন্যান্য আসামীদের খালাস প্রদান করেন।

স/অ