সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের চরাঞ্চলে বিজিবি’র কম্বল বিতরণ

নিউজ ডেস্ক২১ জানুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের চরাঞ্চলে বিজিবি’র কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রোববার (২১ জানুয়ারী) বেলা ১১টায় জেলার শিবগঞ্জ উপজেলার
১২নং পাকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল এলাকার হত দরিদ্র জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করে ৫৩ বিজিবি।

এ বিষয়ে রোববার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সকল ধরনের মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে রোববার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতটি কম্বল
বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন ।

এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ওয়াহেদপুর বিওপির বিওপি কমান্ডার ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।