চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ছিটকে মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক২৫ মার্চ ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ছাগলের সঙ্গে ধাক্কায় মো. ফয়সাল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম মোড় (ভাটোপাড়া) এলাকার মো. সেলিমের ছেলে এবং বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেলে বাড়ির অদূরে সড়কে একটি ছাগলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফয়সাল।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’