সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাহেব আটক, চোলাই মদ উদ্ধার

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাহেব আটক, চোলাই মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে সাহেব নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) রাতে তাকে আটক করে র‌্যাব-৫। এ সময় তার কাছ থেকে ২৯ বোতল বাংলা মদ উদ্ধার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

আটক সাহেব আলী (২৯) জেলার সদর উপজেলার সরজন এলাকার তাজকেরা ও বজলুর রহমানের ছেলে।

এ বিষয়ে বুধবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদকের একটি চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগ ক্যাম্পের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার রাত ১০ টায়
জেলার সদর উপজেলার আতাহার বাজার হতে নয়াগোলাগামী পাকা রাস্তার ওপর অবস্থান নিয়ে মাদক সরবরাহের সময় ২৯ বোতল বাংলা মদসহ সাহেব আলীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাহেব দীর্ঘদিন ধরে বাংলা মদ সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও এলাকার
যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী দরে মাদক বিক্রি করত বলে স্বীকার করায় নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।