
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মামুন মিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঈদের দিন রোববার বিকেলে শিশু মামুন মিয়া বাবা ও বড় বোন সাথে গ্রামের পাশে মহানন্দা নদীতে গোসল করতে নামলে এই ঘটনা ঘটে। সে উপজেলার বেহুলা গ্রামের রিকশাভ্যানচালক বাইরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের রিকশাভ্যানচালক বাইরুল ইসলাম; ঈদের দিন রোববার বিকেলে তার শিশু পুত্র মামুন, বড় মেয়ে ও আত্মীয় স্বজনকে সাথে নিয়ে গ্রামের পাশে মহানন্দা নদীতে গোসল করতে নামে। শিশু মামুনের বাবা ও খালু নদীতে সাঁতার দিয়ে দূরে চলে যান।

এ সময় ডুবে যায় শিশু মামুন। তাকে ডুবতে দেখে তার বড় বোন, বাবা ও খালুকে ডাকতে থাকে। কিন্তু তারা দূওের চলে যাওয়ায় শুনতে পায় না। সে পাড়ে উঠে চিৎকার দিয়ে লোকজন ডাকে। ততক্ষণে তলিয়ে যায় শিশুটি। সেখানে পানিতে ডুবে সে মারা যায়। পরে বাবা ও গ্রামের লোকজন মামুনকে মৃত অবস্থায় খুঁজে পায় সন্ধ্যার আগে।
এস/আই








