সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৯ মে ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির তৃনমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্টিত হয়।

পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডাক ও  টেলি যোগাযোগ মন্ত্রী ও বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও সাবেক এমপি মোঃ হারুনুর রশিদ হারুন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

এছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বাইরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদও উপজেলা বিএনপির সভাপতি ও ঝিলিম ইউপি চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি,সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, কাউন্সিলর আবদুল বারেক, সিদ্দিকা সিরাজুম মনিরা,নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,যুবদল নেতা আসাদুল্লাহ প্রমুখ।

স/অ