সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে না দেয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক২৫ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে না দেয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে না দেয়ায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভূক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে নয় মাস ধরে নিখোঁজ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে খাতিজা আক্তার কিয়ার (১৪) পরিবার মেয়ের উদ্ধার চেয়ে শিবগঞ্জ বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় কিয়ার মা কমেলা বেগম লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের পরিবার থেকে তার ছেলে আকাশ আলীর (২০) সাথে আমার নাবালিকা মেয়ে খাতিজা আক্তার কিয়ার বাল্য বিয়ের প্রস্তাব আসে। কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্য বিয়ে দিবনা বলে সাফ জানিয়ে দেয়া হয় আকাশের পরিবারকে। এতে ছেলের পরিবার ক্ষুদ্ধ হয়ে ২০২৩ সালের ১৩ মে শনিবার বিকেলে কিয়া শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হলে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা।

এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা করলে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিয়ার পরিবার। এদিকে দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়ের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়ে উদ্ধারের চেষ্টা চলছে।