সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধিকতার আড়ালে গাঁজার ব্যবসা, ১০ কেজি গাঁজাতে আটক ৮ যুবক

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধিকতার আড়ালে গাঁজার ব্যবসা, ১০ কেজি গাঁজাতে আটক ৮ যুবক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ মাদক গাঁজা জব্দ করা হয়েছে। বুধবার খুব ভোরে জেলা পুলিশের মোবাইল-২ রাত্রীকালিন ডিউটিতে থাকাকালীন এক অভিযানে এই মাদক জব্দ করে। এ সময় ৮ যুবককে আটক করে জেলা পুলিশ।

আটককৃতরা হলো- জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাদিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বালিয়াডাঙ্গা পুরাতন কাউন্সিল এলাকার রমজান আলীর ছেলে হিমেল আলী ওরফে শামসুল আলম (২৮), চাঁপাই পালশা এলাকার বকুলের ছেলে জুবায়ের হোসেন (২১), বালিয়াডাঙ্গা বড়ঘাট এলাকার তহুরুল ইসলামের ছেলে আহাদ আলী (২৭), রাধুনীডাঙ্গা এলাকার আব্দুল মালেকের ছেলে আলামিন ইসলাম (২৬), আজাইপুর এলাকার মৃত আব্দুল গাফফারের ছেলে আলিউল ইসলাম (৪৫) ও পলশা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩৫) এবং নাচোল উপজেলার পাহাড়পুর মমিন মোড় এলাকার লদু আলীর ছেলে আলম (২২)।

এ বিষয়ে নবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ছাইদুল হাসানের সার্বিক
নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাতে এসআই আজিম আহমেদের নেতৃত্বে মোবাইল-২ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ড নয়াগোলা এলাকায় রাত্রীকালীন ডিউটি করাকালীন বুধবার খুব ভোরে সোয়া ৫টায় ৮ প্যাকেটে মোড়া মোট ১০ কেজি নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের দায়ে মনিরুল, শামসুল, জুবায়ের, আহাদ, আলামিন, আলিউল, মামুন ও আলমকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আসামী আহাদের সার্বক্ষণিক সহায়তায় শারিরীক প্রতিবন্ধী মনিরুল দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে মাদকদ্রব্য গাঁজা আনায়ন করে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহসহ নিজেও বিক্রয় করতো। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি মিন্টু।