সদ্য প্রকাশিত
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলরদের পৌরসভা বর্জন কর্মসূচী শুরু

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে পৌর কাউন্সিলরদের পৌরসভা বর্জন কর্মসূচী শুরু

ভ্রাম্যামান প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভায় পৌর কাউন্সিলরগণ বুধবার থেকে ‘পৌরসভা বর্জন’ কর্মসূচী পালন শুরু করেছেন। পৌরসভাগুলি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, রহনপুর ও নাচোল।

 

স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানীভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েসনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসোসিয়েসনের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই কর্মসূচী শুরু করেছে।

 

কর্মসূচী অনুযায়ী জেলার সকল পৌর কাউন্সিলরগণ অনির্দিষ্টকালের জন্য পৌরসভা বয়কট, কাগজপত্রে স্বাক্ষর না করা ইত্যাদি প্রতিবাদ শুরু করেছেন।

 

বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলরগণ পৌর ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মতিউর রহমান, আব্দুল বারেক, জিয়াউর রহমান, মইদুল ইসলাম প্রমূখ।

স/শ