সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপিত হচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে কালেক্টরেট চত্ত্বর থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।

 
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
এছাড়া সাধারণ পাঠাগার নিজস্ব চত্তরে পান্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অপরদিকে শিবগঞ্জে হাতি ও ঘোড়া সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করে। উপজেলা প্রশাসন এই শোভাযাত্রার আয়োজন করে।

 
একইভাবে গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোলে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
স/শ