সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা কম হওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা দুই দিন

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৪২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে তাপমাত্রা কম হওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা দুই দিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
সরকারী ঘোষণা অনুযায়ী তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে নেমে গেলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল
প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় আগামী দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহা.
আবদুর রশিদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, বর্তমানে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াসের নিচে রয়েছে। শিক্ষার্থীরা  তাই শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী আজ সোমবার ( ২২
জানুয়ারী) ও আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুই দিন জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতির উন্নতি হলে বুধবার (২৪
জানুয়ারি) থেকে যাথারীতি পাঠদান শুরু হবে। তবে আবহাওয়া বিবেচনায় তাপমাত্রা আবারো কমলে বিভাগীয় অফিসের সাথে কথা বলে তবেই পরবর্তী
সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এদিকে হঠাৎ করেই স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়ায় অনেক শিক্ষার্থী ও অভিবাবকদের বিদ্যালয়ে এসেও ফিরে যেতে দেখা গেছে। অভিভাবকরা বলছেন, যেহেতু
আমরা বিদ্যালয়ে ছেলে-মেয়েদের নিয়ে চলেই এসেছি সেহেতু ছুটিটা আজকে না দিয়ে আগামীকাল মঙ্গলবার ও বুধবার দিলেই ভালো হতো। এতে করে দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা হয়রানীর শিকার হতোনা।

উল্লেখ্য, জেলায় কয়েকদিন ধরে আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন ও হিমেল বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন আবহাওয়ায় বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশুরা। যদিও আজ সোমবার কুয়াশা কিছুটা কম থাকায় চাঁপাইনবাবগঞ্জে সকাল ১০টা থেকে সূর্যের মুখদেখা গেছে।