সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইকারের

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইকারের

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
নিহত ব্যক্তি লিটন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় রানিহাটি বাজারে সোনামসজিদগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী (বাইকার) লিটন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা লিটনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি আরও জানান, ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।