ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য পলাশ ওরফে মিজানুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সে জেলা শহরের আঙ্গারিয়াপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাকচাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ সিল্কসিটি নিউজকে জানান, পলাশ দুটি মামলার পলাতক আসামী। সম্প্রতি জেএমবির একটি গোপন বৈঠকে ডিবির অভিযানে তিনি গ্রেফতার এড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন।
স/শ









