চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় চত্বরে জঙ্গী, সন্ত্রাসবাদ, মাদক বিরোধী ও বাল্য বিয়ে রোধে গণসচেতনতামূলক সমাবেশ হয়েছে। আজ রবিবার বিকেলে একই সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদকে সংবর্ধণা দেয়া হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক বিশ্বাসের সভাপতিত্বে, সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। বক্তব্য রাখেন বালুগ্রাম কলেজের উপাধ্যক্ষ ন.স.ম মাহবুবুর রহমান মিন্টু, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজ, সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক সেফালী খাতুন ও মোসলেমা রহমান মুক্তি, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবিরসহ অন্যরা।
শেষে বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখায় সমাবেশে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদকে সংবর্ধণা দেয়া হয়।
স/অ








